রাশিয়ার বিরুদ্ধে পঞ্চম দফা নিষেধাজ্ঞা নিয়ে ইইউর সঙ্গে ইউক্রেনের আলোচনা

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেলের সঙ্গে কথা হয়েছে তার।

আজ শুক্রবার ২ জনের মধ্যে কথা হয়েছে বলে এক টুইট বার্তায় জানান তিনি।

কুলেবা টুইটারে বলেন, 'আমরা রাশিয়ার বিরুদ্ধে পঞ্চম ইইউ নিষেধাজ্ঞা প্যাকেজের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। রুশ বর্বরতা বন্ধ করার জন্য যতক্ষণ প্রয়োজন হবে, ততক্ষণ চাপ বাড়তে থাকবে। আমরা রাশিয়ান বোমার কবল থেকে ইউরোপীয় ইউনিয়নে পালিয়ে আসা ইউক্রেনীয়দের সুরক্ষা ও সহায়তা নিয়েও আলোচনা করেছি।'