রাশিয়ায় সামরিক আইন জারির পরিকল্পনা নেই: পুতিন

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ায় সামরিক আইন ঘোষণার কোনো পরিকল্পনা তার নেই। 

আজ এরোফ্লোটের ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, এই উদ্যোগ শুধুমাত্র 'বহিরাগত আগ্রাসনের ক্ষেত্রে, সামরিক কার্যকলাপের সংজ্ঞায়িত এলাকায়' নেওয়া হবে। তবে, আপাতত এমন পরিস্থিতি নেই। আমি আশা করি সেই পরিস্থিতি তৈরিও হবে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গুজব রটে পুতিন সামরিক আইন ঘোষণার পরিকল্পনা করছেন। সামরিক আইন ঘোষণার মানে সাধারণ বেসামরিক আইন স্থগিত করা বা সামরিক বাহিনীর সরকারি কার্যক্রমের নিয়ন্ত্রণ নেওয়া।

তিনি আরও বলেন, অন্যান্য যেসব বিশেষ জরুরি অবস্থা আছে যা 'বড় ধরনের বাহ্যিক হুমকির' ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেগুলো চালুর আপাতত কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, অন্যান্য বিশেষ জরুরি অবস্থা রয়েছে যা "বড় আকারের বাহ্যিক হুমকির" ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে - তবে এগুলিও চালু করার কোনও পরিকল্পনা নেই।