রাশিয়ান অর্থনীতি 'কঠিন সময়ে' প্রবেশ করছে: রুশ কেন্দ্রীয় ব্যাংক
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এলভিরা নাবিউলিনা বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়ার অর্থনীতি একটি 'কঠিন সময়ে' প্রবেশ করছে।
আজ সোমবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
নাবিউলিনা বলেন, 'আমাদের অর্থনীতি নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত কাঠামোগত পরিবর্তনের একটি কঠিন সময়ে প্রবেশ করছে। নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে আর্থিক বাজারকে প্রভাবিত করেছে। কিন্তু এখন ক্রমবর্ধমানভাবে অর্থনীতিতে প্রভাব ফেরা শুরু করবে।'
তার মতে, রাশিয়ার এখনও অর্থনীতি সচল রাখার মতো রিজার্ভ আছে। তবে খুব বেশি দিন এ অবস্থা ধরে রাখা সম্ভব হবে না।
নাবিউলিনা আরও বলেন, 'রিজার্ভের মাধ্যমে অর্থনীতি বাঁচানোর দিন শেষ হয়ে গেছে। আমরা এখন কাঠামোগত রূপান্তরের দিকে যাব এবং এবং নতুন ব্যবসায়িক মডেল খুঁজব।'