‘যুদ্ধ ৪ কোটি মানুষকে চরম দরিদ্রতার মধ্যে ঠেলে দিতে পারে’  

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকেই বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দামে অনেক বৃদ্ধি পেয়েছে।

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট (সিজিডি) সতর্ক করেছে, এই দ্রব্যমূল্য বৃদ্ধি বিশ্বের ৪ কোটির বেশি মানুষকে 'চরম দরিদ্রতার' মধ্যে ঠেলে দিতে পারে।

বিশেষভাবে সাবেক সোভিয়েত অঞ্চলের কৃষি বাণিজ্যের গুরুত্ব তুলে ধরে সিজিডি জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন বিশ্বে ২৯ শতাংশ গম রপ্তানি করে। বিশ্বে রাসায়নিক সারের ৬ ভাগের ১ ভাগ রপ্তানি হয় রাশিয়া ও বেলারুশ থেকে।

প্রতিষ্ঠানটি বলছে, যুদ্ধের প্রভাব ব্যাপক আকারে দেখা দেবে এবং এই প্রভাব দরিদ্র দেশগুলোতে অসামঞ্জস্যভাবে আঘাত করবে।

সিজিডির বিশেষজ্ঞরা সুপারিশ করেন, জি-২০ সহ শস্য উত্পাদনকারীদের অবশ্যই তাদের বাজার উন্মুক্ত এবং নিষেধাজ্ঞার বাইরে রাখতে হবে। সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে মানবিক চাহিদা পূরণে 'দ্রুত এবং উদারভাবে কাজ' করতে হবে।