যুক্তরাষ্ট্র পুতিনকে বোঝে না: ক্রেমলিন

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোঝে না মন্তব্য করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিনে কী ঘটছে সে সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা পেন্টাগনের কাছে প্রকৃত তথ্য নেই।

আজ বৃহস্পতিবার মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পেসকভ সাংবাদিকদের বলেন, 'তারা আসলেই বুঝতে পারে না ক্রেমলিনে কী ঘটছে। তারা প্রেসিডেন্ট পুতিনকে বোঝে না, তারা বোঝে না কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। তারা আমাদের কাজের ধরনও বোঝে না।'

'এটি উদ্বেগজনক। কারণ এই ধরনের সম্পূর্ণ ভুল বোঝাবুঝি ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। আর এর পরিণতি খারাপ হয়', পেসকভ যোগ করেন।