যুক্তরাজ্যের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ

স্টার অনলাইন ডেস্ক

মস্কো ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাজ্যের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার।

আজ শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াতে থাকা যদি অপরিহার্য না হয় তাহলে আমাদের পরামর্শ- রাশিয়া ছাড়ার বিষয়টি বিবেচনা করুন।

গত সোমবার যুক্তরাজ্য তার নাগরিকদের বিকল্প ফ্লাইটের অভাব এবং অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধির কারণে রাশিয়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।