মারিউপোল ও ভলনোভাখার বাসিন্দাদের সরে যেতে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিউপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'আজ ৫ মার্চ মস্কো সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হচ্ছে এবং মারিউপোল ও ভলনোভাখা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছে।'