মারিউপোলের কেন্দ্রস্থলে পৌঁছেছে যুদ্ধ

স্টার অনলাইন ডেস্ক

মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, যুদ্ধ শহরের কেন্দ্রস্থলে পৌঁছেছে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মারিউপোলের মেয়র বলেন, তারা আজ অনেক সক্রিয় ছিল। ট্যাঙ্ক এবং মেশিনগানে যুদ্ধ অব্যাহত আছে। সবাই বাঙ্কারে লুকিয়ে আছেন।

তিনি আরও বলেন, ৮০ শতাংশের বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং এর মধ্যে ৩০ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

মেয়ল বলেন, শহরের কোনো স্থান অবশিষ্ট নেই। এমন কোনো ছোট জায়গা নেই যেখানে যুদ্ধের চিহ্ন নেই। বোমা হামলা চালানো একটি থিয়েটারের বেসমেন্ট থেকে আটকে পড়াদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।