বিশ্বের প্রথম ‘হাইব্রিড’ যুদ্ধ: ইউক্রেনের সাইবার প্রধান
ইউক্রেন সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, তারা ভূমির পাশাপাশি সাইবার জগতেও যুদ্ধ করছে। তারা দাবি করেছে, সরকার ও অবকাঠামো নেটওয়ার্কের বিরুদ্ধে ক্রমাগত সাইবার হামলার হচ্ছে এবং সাধারণ মানুষের পাশাপাশি কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবিসি বলছে, ইউক্রেনের স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনের ডেপুটি চেয়ারম্যান ভিক্টর ঝোরা জানান, আমাদের সাইবার প্রতিরক্ষা বিভাগ বেশিরভাগ আক্রমণ প্রতিরোধ করছে।
তিনি বলেন, এই ২টি যুদ্ধ (আমরা লড়াই করছি) হাইব্রিড যুদ্ধের অংশ। ইতিহাসে এটি প্রথম হাইব্রিড যুদ্ধ এবং আমি বিশ্বাস করি সাইবার যুদ্ধ কেবল প্রচলিত যুদ্ধের সমাপ্তির সঙ্গে শেষ হতে পারে। সেজন্য আমরা যা করতে পারি তা করব।
বিবিসি বলছে, রাশিয়ার আক্রমণের শুরুতে ইউক্রেনের ডিজিটাল মন্ত্রণালয় 'ইউক্রেন আইটি আর্মি' চালু করে। যারা রাশিয়ান লক্ষ্যবস্তুতে সাইবার আক্রমণ চালাচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর জন্য টেলিগ্রাম গ্রুপে এখন ২ লাখ ৭০ হাজার সদস্য আছে। তবে, মন্ত্রণালয়ের ধারণা ইউক্রেনের জন্য অনলাইনে প্রায় ৪ লাখ হ্যাকার লড়াই করতে পারবে।