বাইডেন ও জেলেনস্কির ফোনালাপ

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ৩০ মিনিট ফোনে কথা বলেছেন। খবর বিবিসির।

জেলেনস্কি টুইট করেন, তারা রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা ও ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

জেলেনস্কি বলেন, যত দ্রুত সম্ভব আমাদের আক্রমণকারীদের থামাতে হবে।