পুতিনের পারমাণবিক সতর্কতা ‘বিপজ্জনক’: ন্যাটো প্রধান
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রয়টার্স ফাইল ফটো
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র নিয়ে উচ্চ সতর্কতার আদেশ 'বিপজ্জনক' এবং দায়িত্বজ্ঞানহীন।
তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, এটি বিপজ্জনক এবং তার এমন আচরণ দায়িত্বজ্ঞানহীন। ইউক্রেনের মাটিতে তারা যা করছেন (একটি স্বাধীন, সার্বভৌম জাতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করা, ইউক্রেনের পুরোদমে সামরিক অভিযান পরিচালনা) পুতিনের এই বাগাড়ম্বর সামগ্রিক পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।
ন্যাটো প্রধান আরও বলেন, এটি ইউক্রেনের ওপর রাশিয়ান নেতার আগ্রাসনকে আরও বাড়িয়ে তোলে।