নিরপেক্ষ অবস্থান গ্রহণের আলোচনায় আমরা প্রস্তুত: জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি। ছবি: ইউক্রেন প্রেসিডেন্সি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে পরবর্তী দফা আলোচনায় আমাদের অগ্রাধিকার হবে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা। শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত।
আজ সোমবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহে তুরস্কে ২ দেশের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।
জেলেনস্কি বলেন, 'নিরাপত্তার জন্য অবশ্যই কার্যকর নিশ্চয়তা দিতে হবে।'
'আমাদের লক্ষ্য হল শান্তি এবং যত তাড়াতাড়ি সম্ভব দেশে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা,' তিনি বলেন।