তুরস্কে আলোচনায় বসবেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলুকে।
তিনি বলেছেন, তুরস্কের আন্তালিয়াতে ওই বৈঠক হবে। ২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনিও বৈঠকে উপস্থিত থাকবেন।
আজ সোমবার সিএএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টুইট বার্তায় সাভাসগলু বলেন, 'প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্যোগ এবং আমাদের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ভিত্তিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের দিমিত্রো কুলেবা আন্তালিয়া কূটনীতি ফোরামের প্রান্তে আমার উপস্থিতিতে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন।'
সাভাসগলু আরও বলেন, লাভরভ এবং কুলেবা ২ জনই বৈঠকে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।