জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন ইস্যুতে শুক্রবার কথা বলবেন বাইডেন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার হামলা বিষয়ে আগামীকাল শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, 'বাইডেন শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২ দেশের মধ্যে অর্থনৈতিক প্রতিযোগিতা, ইউক্রেনে রাশিয়ার হামলা ও অন্যান্য পারস্পরিক বিষয় নিয়ে কথা বলবেন।'

এটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ তৈরির বিষয়ে ওয়াশিংটনের চলমান প্রচেষ্টার অংশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।