চলতি সপ্তাহে ইউক্রেন সফরের পরিকল্পনা নেই বাইডেনের: হোয়াইট হাউস
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলতি সপ্তাহে ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই। স্ন্যাপ জরুরি শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপ যাচ্ছেন তিনি।
আজ রোববার টুইটারে এ কথা বলেন জেন সাকি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ইউরোপের এ সফরে বাইডেন ইউক্রেনের জনগণের সমর্থনে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিনের আক্রমণের বিরুদ্ধে বিশ্বকে সমবেত করা অব্যাহত রাখার উপর দৃষ্টি দেবেন। তবে ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই তার।
এ ছাড়া, এই সপ্তাহে বাইডেনের ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়ে জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড সিএনএনকে বলেছেন, 'যতদূর আমি জানি, এটি পরিকল্পনায় নেই।'
গতকাল শনিবার ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো সিএনএনকে বলেন, 'বাইডেনের ইউক্রেন সফর হবে আমাদের সংহতির প্রতীক। বাইডেন আমার ও ইউক্রেনের খুব ভালো বন্ধু।'