খারকিভ সিটি কাউন্সিল ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: রয়টার্স
খারকিভ সিটি কাউন্সিল ভবনে রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন সেখানকার ডেপুটি গভর্নর রোমান সেমেনুখা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি প্রধান লক্ষ্যবস্তু খারকিভ এবং গত ২ দিন ধরে সেখানে তীব্র গোলাবর্ষণ হচ্ছে।
তবে, ডেপুটি গভর্নর রোমান সেমেনুখার দাবির সত্যতা যাচাই করতে পারেনি আল জাজিরার।