খারকিভের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি ইউক্রেনের
ইউক্রেনীয় বাহিনী প্রধান শহর খারকিভের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলে দাবি করেছেন আঞ্চলিক গভর্নর। খবর বিবিসির।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গভর্নর ওলেহ সিনেহাবুবভ বলেন, খারকিভের পুরোপুরি নিয়ন্ত্রণ এখন আমাদের। সশস্ত্র বাহিনী, পুলিশ এবং প্রতিরক্ষা বাহিনী কাজ করছে এবং শহরটি পুরোপুরি শত্রুমুক্ত করা হচ্ছে।
এর আগে, রুশ সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে প্রবেশ করে এবং নিয়ন্ত্রণ নিয়েছিল বলে দাবি করেছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ইউক্রেন ও রাশিয়ার সেনাদের মধ্যে রাস্তায় সংঘর্ষ হচ্ছে।
বিবিসি বলছে, নিয়ন্ত্রণের দাবি যাচাই করা সম্ভব হয়নি। তবে, বেসামরিক নাগরিকরাও বিবিসিকে বলেছে- খারকিভ ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং রাস্তায় সংঘর্ষ কমেছে।
গার্মেন্টস পণ্যের আড়ালে অবৈধভাবে আমদানির সময় ঢাকা এয়ারফ্রেইট কাস্টমস গোয়েন্দা ১১ কেজি (৯৬টি বার) স্বর্ণ জব্দ
চীন থেকে গার্মেন্টস পণ্যের আড়ালে অবৈধভাবে আমদানির সময় ঢাকা এয়ারফ্রেইট কাস্টমস গোয়েন্দা ১১ কেজি (৯৬টি বার) স্বর্ণ জব্দ করেছে। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ৮ কোটি টাকা।