কিয়েভের বাসিন্দাদের রেখে যাওয়া পোষা প্রাণীগুলো
ইউক্রেনের রাজধানী কিয়েভে পোষা প্রাণীর যত্নে 'ডগ সিটি' নামে একটি পেট কেয়ার সেন্টার চালাতেন সান্দ্রা ইশচেঙ্কো। রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্যে শহরে থেকে যাওয়া বেশ কিছু পোষা কুকুর, বিড়াল, পাখি এখন সান্দ্রার আশ্রয়ে আছে।
গত মাসের শেষে দেশটিতে রাশিয়া সামরিক আগ্রাসন চালালে অসংখ্য বাসিন্দা কিয়েভ ছেড়ে নিরাপদ আশ্রয়ে যান। তাদের অনেকেই কুকুর, বিড়াল বা পাখি পালতেন।
প্রাণ নিয়ে পালানোর সময় অনেকেই পোষা প্রাণীগুলোকে সঙ্গে নিয়ে যেতে পারেননি। সেগুলোকে তারা 'ডগ সিটিতে' সান্দ্রার কাছে রেখে গিয়েছেন।
রেখে যাওয়া প্রাণীগুলোর মধ্যে বেশিরভাগই কুকুর বলে রোববার দিবাগত রাতে সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে। তবে কিছু বিড়াল এবং পাখিও আছে।
সান্দ্রা সেগুলোর যত্ন নিচ্ছেন। যখন যুদ্ধ শেষ হবে, কিয়েভ আবার নিরাপদ হবে, প্রাণীগুলোর মালিকরা এসে এগুলোকে নিয়ে যাবেন বলে আশা সান্দ্রা ইশচেঙ্কোর।