কিয়েভের টেলিভিশন টাওয়ারে রুশ হামলা
রুশ বাহিনী কিয়েভের একটি টেলিভিশন টাওয়ারে হামলা চালিয়েছে। ফলে, এর সংকেত বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন হেরাশেঙ্কো। খবর আল জাজিরার।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ১+১ জানিয়েছে, যে কোনো হারানো সংকেত ফিরিয়ে আনতে কাজ করা হবে।
⚡️Russia strikes at TV tower in Kyiv.
— The Kyiv Independent (@KyivIndependent) March 1, 2022
Ukrainian TV channels stopped broadcasting several minutes ago.
Photo: Ukraine NOW/Telegram pic.twitter.com/bdNW2EcyJ7
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীভিত্তিক ইউক্রেনের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে- হামলার পর ইউক্রেনের টিভি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
তবে, আল জাজিরা এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।