কিয়েভের টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৫

স্টার অনলাইন ডেস্ক

কিয়েভের টেলিভিশন টাওয়ারে রুশ হামলায় ৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে, রুশ বাহিনী কিয়েভের ওই টেলিভিশন টাওয়ারে হামলা চালিয়েছে বলে দাবি করেছিল ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন হেরাশেঙ্কো।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ১+১ জানায়, যে কোনো হারানো সংকেত ফিরিয়ে আনতে কাজ করা হবে।

রাজধানীভিত্তিক ইউক্রেনের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়- হামলার পর ইউক্রেনের টিভি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দিয়েছে।