ইউক্রেন নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসবেন ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা

স্টার অনলাইন ডেস্ক

ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামী শুক্রবার ইউক্রেনের ওপর জরুরি বৈঠকে বসবেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার একটি জরুরি বৈঠকে বসবেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে সশরীরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ।