ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান তুরস্কের

স্টার অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেন ও রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে এবং 'বিশ্ব শান্তিতে অবদান রাখার' আহ্বান জানিয়েছেন। তিনি এটাও বলেছেন, আঙ্কারা ন্যাটো সম্প্রসারণের বিরোধী নয়।

আজ মঙ্গলবার রাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সামুদ্রিক সীমান্ত আছে ন্যাটোর সদস্য দেশ তুরস্কের এবং উভয় দেশের সঙ্গেই তাদের সুসম্পর্ক আছে। তবে, সোমবার আঙ্কারা জানায়- ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় তারা কৃষ্ণ সাগরের প্রণালী বন্ধ করে দিচ্ছে। ফলে, ভূমধ্যসাগর থেকে রাশিয়ার কিছু জাহাজের যাতায়াত সীমিত হয়ে পড়েছে।