ইউক্রেনে রাশিয়ান সংস্কৃতি রক্ষা করতে চায় মস্কো: লাভরভ

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, 'ইউক্রেনে রুশ সংস্কৃতি রক্ষার চেতনা ও ইচ্ছাশক্তি' মস্কোর আছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে এ কথা বলেন তিনি।

ক্রেমলিন বলছে, রুশ সেনারা নাৎসি ও ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করছে এবং মাতৃভূমিকে রক্ষা করছে।

লাভরভ আরও বলেন, দু'পক্ষের মধ্যে আলোচনা 'কঠিন' কারণ ইউক্রেন 'ক্রমাগত তার অবস্থান পরিবর্তন করে'। ইউক্রেনে একটি শান্তিরক্ষা মিশন স্থাপন করা উচিত এমন পরামর্শের সমালোচনা করেছেন তিনি।

তিনি বলেন, এটি হবে রাশিয়া ও ন্যাটো সশস্ত্র বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষ যা সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।