ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো প্রধান

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

রয়টার্স জানায়, আজ শুক্রবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমরা ক্লাস্টার বোমার ব্যবহার দেখেছি এবং আমরা অন্যান্য ধরনের অস্ত্র ব্যবহারের কথাও জেনেছি, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।'