ইউক্রেনের সাংবাদিক রোশচিনাকে মুক্তি দিয়েছে রুশ সেনারা
ইউক্রেনীয় ওয়েবসাইট ইউক্রেইনস্কা প্রাভদা (ইউপি) জানিয়েছে, রাশিয়ান সেনারা সাংবাদিক ভিক্টোরিয়া রোশচিনাকে মুক্তি দিয়েছে। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াপন্থী গণমাধ্যম ও টেলিগ্রাম চ্যানেলগুলো একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ইউক্রেনের সাংবাদিক রোশচিনা বলেছেন, রুশ সেনারা তার জীবন বাঁচিয়েছে এবং বন্দীদশায় তার সঙ্গে ভালো আচরণ করেছে।
ইউপি জানিয়েছে, রোশচিনা ভিক্টোরিয়া দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিজ্জিয়াতে যাচ্ছেন এবং তিনি ওয়েব-ভিত্তিক হারমোদস্ক টিভির একজন সাংবাদিক।
রুশ হামলা শুরুর পর এবং বন্দী হওয়ার আগে রোশচিনা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রিপোর্ট করেছেন।