ইউক্রেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করবেন বাইডেন

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফর শেষে আজ শনিবার ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে যোগ দেবেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়- বাইডেন তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্র কুলেবা এবং ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকি রেজনিকভের সঙ্গে এক বৈঠকে অংশ নেবেন।

এদিকে ইউক্রেন চলতি সপ্তাহের ন্যাটো শীর্ষ সম্মেলনের ফলাফল নিয়ে দুঃখ প্রকাশ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডোমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক শুক্রবার এক সাক্ষাত্কারে আটলান্টিক কাউন্সিলকে বলেন, আমরা আরও সাহসিকতা আশা করেছিলাম। আমরা কিছু সাহসী সিদ্ধান্ত আশা করেছিলাম।