ইউক্রেনের ক্রামাতোর্স্ক রেলস্টেশনে রকেট হামলা: নিহত ৩০, আহত শতাধিক

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের ক্রামাতোর্স্ক রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানির বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

ক্রামাতোর্স্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রেলস্টেশনগুলোর একটি, যা এখনো সচল আছে। 

দোনেৎস্কের গভর্নর বলেছেন, 'হামলার সময় ওই রেলস্টেশনে কয়েক হাজার মানুষ ছিলেন। যারা ট্রেনে চড়ে ওই এলাকা ত্যাগ করতে চেয়েছিলেন।'

ইউক্রেনের রেল বিভাগের প্রধান বলেছেন, 'ক্রামাতোর্স্ক রেলস্টেশনে দুটি রুশ রকেট আঘাত হেনেছে। পূর্ব ইউক্রেন থেকে মানুষের বেরিয়ে যাওয়ার একমাত্র পথ এই রেলস্টেশন।'