আরও এক রুশ জেনারেল নিহতের দাবি ইউক্রেনের
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের কাছে হামলায় ইয়াকভ রেজান্টসেভ নামের এক রুশ জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, লেফটেন্যান্ট রেজান্টসেভ রাশিয়ার ৪৯তম সম্মিলিত সেনাবাহিনীর কমান্ডার।
এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বলেছে, তিনি ইউক্রেনে মারা যাওয়া সপ্তম জেনারেল এবং দ্বিতীয় লেফটেন্যান্ট জেনারেল।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রেজান্টসেভ চোরনোবাইভকা বিমানঘাঁটিতে নিহত হয়েছেন। রাশিয়া এ বিমানঘাঁটি কমান্ড পোস্ট হিসাবে ব্যবহার করছে। ইউক্রেনের সামরিক বাহিনী বেশ কয়েকবার হামলা চালিয়েছে এখানে।