আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের মামলার আবেদন

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলার আবেদন করেছে ইউক্রেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি টুইট করেন, রাশিয়ার বিরুদ্ধে আইসিজেতে মামলার আবেদন জমা দিয়েছে ইউক্রেন। আগ্রাসনকে ন্যায্যতা দিতে গণহত্যার ধারণাকে কাজে লাগানোয় রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা এখনই রাশিয়ার সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিতে জরুরি সিদ্ধান্তের অনুরোধ করছি এবং আগামী সপ্তাহে বিচার শুরু হবে বলে আশা করছি।

হেগ ভিত্তিক আইসিজে জাতিসংঘের শীর্ষ আদালত এবং কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তার সিদ্ধান্ত নেন এই আদালত।

তবে, আদালত পৃথক রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনতে পারে না।