নাইজারে বন্দুকধারীদের হামলায় ১১ সেনা নিহত, নিখোঁজ ৯

স্টার অনলাইন ডেস্ক

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দক্ষিণ-পশ্চিম নাইজারের একটি প্রত্যন্ত অঞ্চলে ১১ সেনা নিহত হয়েছেন। শনিবার আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ভারি সশস্ত্র হামলাকারীরা মালি সীমান্তের কাছে ডাগনে গ্রামে অবস্থানরত সেনাদের ওপর হামলা চালায়। এতে ১১ সেনা নিহত হয়েছেন এবং ৯ জন নিখোঁজ হয়েছেন।

তবে, কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আইএসআইএলের (আইএসআইএস) একটি স্থানীয় সহযোগী সংস্থা চলতি বছর একই এলাকায় বেশ কয়েকটি হামলায় শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে মালি সীমান্তের কাছে অন্য একটি এলাকায় ৬৯ জন নিহত হওয়ার ২ দিন পর এই ঘটনা ঘটলো।

এ ঘটনার পর দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।