দ. আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

স্টার অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে দেশটির পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার বিবিসি জানায়, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে, ভবনের ছাদ থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ডজন দমকলকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।