২৮ জন নিহত হওয়ার তথ্য অস্বীকার করল তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাইরে গতকাল বৃহস্পতিবার বিকেলে বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো তালেবান সদস্য হতাহত হননি বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তালেবান মুখপাত্র বলেন, 'আমাদের কেউ হতাহত হননি। এই জোড়া বিস্ফোরণ মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় হয়েছে।'
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, 'কাবুলে বিস্ফোরণের ঘটনায় ২৮ তালেবান সদস্য নিহত হয়েছে। আমরা আমেরিকার চেয়ে বেশি লোক হারিয়েছি।'
আরও পড়ুন
কাবুল বিস্ফোরণে ২৮ তালেবান নিহত