২০ হাজার আফগান শরণার্থী নেবে যুক্তরাজ্য

স্টার অনলাইন ডেস্ক

তালেবানরা কাবুল দখল করে নেওয়ায় ২০ হাজার আফগান শরণার্থীকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্যের সরকার।

নতুন স্কিমে আগামী কয়েক বছরে যুক্তরাজ্যে ২০ হাজার আফগান নাগরিককে বাড়ি নির্মাণ করতে দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রথম বছরে পাঁচ হাজার আফগান শরণার্থীকে সুযোগ দেওয়া হবে। তাদের মধ্যে নারী, কিশোরী ও অন্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এ বিষয়ে অন্যান্য দেশগুলোকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফে লিখেছেন, 'আমাদের একার পক্ষে এটি সম্ভব নয়।'

তবে, বিরোধীদলগুলো পুনর্বাসন স্কিমের সমালোচনা করে বলেছে এই পরিমাণ যথেষ্ট নয়।

নতুন পরিকল্পনায় যুক্তরাজ্যের জন্য কাজ করা দোভাষী এবং অন্যান্য কর্মীদের অগ্রাধিকার সবার ওপরে আছে।