সাবেক সরকারের কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করল তালেবান

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়া কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তালেবান।

আজ শুক্রবার আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলোনিউজ এ তথ্য জানিয়েছে।

তালেবান সাংস্কৃতিক কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি বলেন, 'সাবেক সরকারের কয়েকজন কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তাদের বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছেন।'

তবে, তিনি কোনো কর্মকর্তার নাম উল্লেখ করেননি।  

একই সময়ে, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি  চিঠি পোস্ট করলেও, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি।