মিয়ানমারের জেড খনিতে ভূমিধস, ১০০ শ্রমিক নিখোঁজের আশঙ্কা
মিয়ানমারের একটি জেড খনিতে ভূমিধসের পর প্রায় ১০০ শ্রমিকের নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী দল নিকটবর্তী হ্রদে নিখোঁজদের সন্ধান করছেন। তাদের অধিকাংশ অবৈধ খনিশ্রমিক বলে মনে করা হচ্ছে। একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার ভোরে দেশটির উত্তর কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মিয়ানমার বিশ্বে জেডের সবচেয়ে বড় উৎস। কিন্তু, এর খনিগুলোতে অসংখ্য দুর্ঘটনা ঘটে। লরি থেকে খোলা গর্তের খনি পর্যন্ত ফেলে দেওয়া ধ্বংসস্তূপ উপচে পড়ে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।