পাকিস্তানে ৩০ মিনিটে অধিবেশন শেষ, ক্ষিপ্ত বিরোধীদল
ছবি: ডন থেকে নেওয়া
পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বহুল আলোচিত অনাস্থা প্রস্তাব নাকোচ করে দেওয়ায় ক্ষিপ্ত হয়েছে দেশটির বিরোধীদল।
আজ রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অধিবেশন শুরুর আধ ঘণ্টার মধ্যে তা শেষ হয়ে যায়।
ডেপুটি স্পিকার কাশিম সুরি সভাপতিত্বে শুরু পর তিনি প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা প্রস্তাবকে দেশটির সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে তা নাকোচ করে দেন।
এতে ক্ষিপ্ত হয় বিরোধীদল। আকস্মিক অধিবেশন ভেঙে দেওয়ায় বিরোধীদলের পক্ষ থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে।