পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
পাকিস্তান ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'শাহিন ওয়ানএ'র সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
আজ শুক্রবার সংবাদমাধ্যম ডন'র প্রতিবেদনে বলা হয়েছে, 'শাহিন ওয়ানএ'র পরীক্ষা সফল হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ সশস্ত্র বাহিনীর প্রধানরা ক্ষেপণাস্ত্রের উন্নয়নে নিয়োজিত বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রের ডিজাইন ও প্রযুক্তিগত পরিবর্তন আনাই ছিল এই পরীক্ষার প্রধান লক্ষ্য।
এতে আরও বলা হয়, গতকাল বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশনের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মাঞ্জ।
তিনি বিজ্ঞানী ও প্রকৌশলীদের কর্মদক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন।