নগদ টাকা নিয়ে পালানোর অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: আশরাফ গনি
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তিনি নগদ টাকার স্যুটকেস নিয়ে পালিয়েছেন এমন অভিযোগ 'সম্পূর্ণ ভিত্তিহীন'।
তিনি আরও বলেছেন, আপনারা কাস্টম কর্মকর্তা এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারেন যে তাদের অভিযোগ ভিত্তিহীন ছিল।
বুধবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে আশরাফ গনি বলেন, রক্তপাত এবং বড় ধরনের বিপর্যয় রোধ নিশ্চিত করতে তাকে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
ফেসবুকে দেওয়া একটি ভিডিওতে তিনি বলেন, আমার লক্ষ্য ছিল কাবুলকে আরেকটি ইয়েমেন বা সিরিয়ায় পরিণত না করা।
আফগান প্রেসিডেন্টের সংযুক্ত আরব আমিরাতে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এটাই প্রথম প্রকাশ্য মন্তব্য।
এর আগে, রবিবার তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করার পরপরই হঠাৎ করে দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট।