তালেবানের হাতে যুক্তরাষ্ট্রের আধুনিকতম যুদ্ধাস্ত্র ব্ল্যাক হক ও হামভিস
আফগানিস্তানের জাতীয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও বিভিন্ন সরঞ্জাম দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ২০ বছরে ৮৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে।
আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ আগস্ট কাবুল দখলের পর সেই অস্ত্র ও সরঞ্জাম তালেবানরা দখলে নিয়ে নেয়।
আজ ভোররাতে মার্কিন সেনারা আফগানিস্তআন ত্যাগ করার পর ব্ল্যাক হক ও হামভিসসহ আধুনিকতম যুদ্ধ সরঞ্জামগুলো পুরোপুরি তালেবানদের দখলে চলে এসেছে।
তালেবানরা ইতোমধ্যে এমন কিছু সরঞ্জামের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশও করেছেন। সেগুলোর মধ্যে আছে ব্ল্যাক হক হেলিকপ্টার, হামভিস, অত্যাধুনিক মেশিনগান ও রাইফেল।
বিশ্লেষকরা বলছেন, তালেবানরা বর্তমানে এমন কিছু অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামের মালিক যা বহু দেশের সেনাবাহিনীর কাছেও নেই।