তালেবানের দাবি, আফগান শীর্ষ গণমাধ্যম ও তথ্য কর্মকর্তাকে হত্যা করা হয়েছে
দাওয়া খান মিনাপাল। ছবি: টুইটার থেকে নেওয়া
আফগানিস্তান সরকারের শীর্ষ গণমাধ্যম ও তথ্য কর্মকর্তাকে হত্যার দাবি করেছে তালেবান।
আজ শুক্রবার তালেবানের এক মুখপাত্র এ দাবি করেন। তিনি জানান, রাজধানী কাবুলে গভর্নমেন্ট মিডিয়া অ্যান্ড ইনফরমেশন সেন্টারের (জিএমআইসি) প্রধান দাওয়া খান মিনাপালকে হত্যা করা হয়েছে।
রয়টার্স জানায়, জিএমআইসি প্রধান দাওয়া খান মিনাপালের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে, এ হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা দায়ী, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
দাওয়া খান মিনাপাল অতীতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির মুখপাত্র হিসেবেও কাজ করেছেন।