‘গেম চেঞ্জার ইমরান খান’ ওয়াসিম আকরামের টুইট

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক ক্রিকেট সতীর্থ ওয়াসিম আকরাম। আজ পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়। এর ঠিক কয়েক ঘণ্টা পর ইমরান খানের একটি ছবি টুইট করেছেন ওয়াসিম আকরাম। শুরু থেকেই ইমরানকে সমর্থন দিচ্ছেন ওয়াসিম আকরাম।

সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম বর্তমানে একজন ক্রিকেট ধারাভাষ্যকার। তিন টুইট করেন, 'দ্য গেম চেঞ্জার ইমরান খান। এখনো নটআউট আছেন।'

গতকাল শনিবার ওয়াসিম আকরাম ইমরান খানকে সমর্থন দিয়ে টুইট করেন, তিনি নেতৃত্ব দিতে, লড়াই করতে এবং জয়ের জন্য জন্মগ্রহণ করেছেন। তিনি যা করছেন তা নিজের জন্য নয়। খেলা এখনো শেষ হয়নি!

এর আগে, পাকিস্তানের বিরোধী দলনেতা শেহবাজ শরিফের আনা অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হন ইমরান খান। ইমরান সরকারের মিত্ররা যখন ধীরে ধীরে দল বদলাচ্ছে, তখন বিরোধী দল দাবি করেছিল- সরকার পতনের জন্য তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে।

ইমরানের সমর্থনে ইসলামাবাদের একটি সমাবেশেও হয়েছে। তিনি একটি শ্বেতপত্র প্রকাশ করেন এবং দাবি করেছেন- তাকে ক্ষমতাচ্যুত করার একটি 'বিদেশি ষড়যন্ত্র' এটি।