কাবুল বিমানবন্দরের বাইরে আবারও বিস্ফোরণ
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের বাইরে আজ নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির টেলিভিশনে প্রচার হওয়া ভিডিওতে বিমানবন্দরের পাশের এলাকায় একটি বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।
দুই জন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানায়, বিমানবন্দরের বাইরে উত্তর দিকে একটি বাড়িতে রকেট এসে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশটির সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি।
Updates:
— Shafi Karimi (@karimi_shafi) August 29, 2021
A house near to Kabul airport hit by a rocket. pic.twitter.com/t3Ue3AXD0s
গত বৃহস্পতিবার এই বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা—আইএসকেপি। এর পর আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন।