কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের গুলি

স্টার অনলাইন রিপোর্ট

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবান গুলি ছুড়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার দুপুরে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ইসলামাবাদের হস্তক্ষেপের প্রতিবাদে কাবুলে পাকিস্তান হাইকমিশনের সামনে ৭০ জনের মতো আফগান বিক্ষোভ করেন। তাদের অধিকাংশই নারী।

বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিতে তালেবান ফাঁকা গুলি ছুড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।