কয়েক সপ্তাহের মধ্যে সরকার কাঠামো জানাবে তালেবান

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের নতুন শাসন কাঠামো কেমন হবে তা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তালেবানের এক মুখপাত্র আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাসংস্থা রয়টার্সকে ওই মুখপাত্র বলেন, 'তালেবানের আইন, ধর্ম ও পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন শাসন কাঠামো উপস্থাপন করবেন।'

গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখলে নেওয়ার পর দেশত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। তালেবানরা কাবুল দখলের পর নেতৃত্ব শূন্য আছে আফগানিস্তান।