এবার কাবুল দূতাবাস থেকে কর্মী সরানোর ঘোষণা রাশিয়ার
কাবুলে রুশ দূতাবাস। ছবি: সংগৃহীত
প্রথমে এ বিষয়ে দৃঢ় প্রত্যয়ের কথা জানালেও এবার কাবুল দূতাবাস থেকে কর্মী কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।
আজ সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ এখো মোস্কভি রেডিওকে বলেছেন, 'কাবুল দূতাবাস থেকে রাশিয়া অন্তত ১০০ কর্মী সরিয়ে নেবে।'
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স'র জানায়, জামির কাবুলভ আরও বলেছেন, 'আগামীকাল মঙ্গলবার রুশ রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। তিনি দূতাবাসের নিরাপত্তা নিয়েও কথা বলবেন।'