ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ
সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দিয়েছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।
আজ রোববার ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরির সভাপতিত্বে আজ রোববার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অধিবেশন শুরু হয়।
তিনি অধিবেশনের শুরুতে আকস্মিকভাবে স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।
এর আগে, অর্থনৈতিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরান খানের জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীদলগুলো। একপর্যায়ে গুরুত্বপূর্ণ এক শরিক বিরোধী শিবিরে যোগ দিলে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় সরকার।
এককভাবে জাতীয় পরিষদে ইমরান খানের পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতার সংখ্যা ১৫৫ জন। সরকার গঠনে প্রয়োজন ১৭২ জন আইনপ্রণেতার সমর্থন।