আশরাফ গনিকে ‘সাবেক প্রেসিডেন্ট’ উল্লেখ করে আবদুল্লাহ’র ক্ষোভ
আবদুল্লাহ আবদুল্লাহ। ছবি: রয়টার্স
আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে আশরাফ গনিকে 'সাবেক প্রেসিডেন্ট' হিসেবে উল্লেখ করেন তিনি।
ক্ষোভ জানিয়ে তিনি বলেন, 'এই ভঙ্গুর পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট দেশ ত্যাগ করেছেন। সৃষ্টিকর্তা তার এ কাজের জবাবদিহি করবেন এবং জাতিও তার বিচার করবে।'
তালেবানদের সঙ্গে আলোচনার জন্য হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল।