আগামীকাল নতুন সরকার ঘোষণা: তালেবান মুখপাত্র

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানে আজ নতুন সরকার ঘোষণা হচ্ছে না বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, 'আগামীকাল শনিবার নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়া হবে।'

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দোহার রাজনৈতিক কার্যালয়ের চেয়ারম্যান মোল্লা আবদুল গনি বারাদার তালেবান সরকারের প্রধান হবেন।

তালেবানের তথ্য ও সংস্কৃতি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুফতি ইনামুল্লাহ সামানগানি বলেন, 'নতুন সরকার সম্পর্কে আলোচনা প্রায় চূড়ান্ত। মন্ত্রিসভা সম্পর্কে প্রয়োজনীয় আলোচনাও হয়েছে।'

গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখলে নিলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে আরব আমিরাতে আশ্রয় নেন। তখন থেকে নেতৃত্ব শূন্য আফগানিস্তান।