ইতালিতে দারুণ সময় কাটাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

স্টার অনলাইন ডেস্ক

হলিউড অভেনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার সন্তানদের সঙ্গে ইতালিতে দারুণ সময় কাটাচ্ছেন। ইঅনলাইন এই অভিনেত্রীর ইতালি সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ইঅনলাইনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ৪৬ বছর বয়সী এই তারকা ছুটি কাটাতে ইতালিতে তার সন্তানদের সঙ্গে যোগ দেন। সেখানে তাদের ভেনিসের কিপারিয়ান হোটেলে থাকতে দেখা গেছে। ইতালি সফরে সেলিব্রেটি দম্পতি শিল্পী জেআর এবং প্রুন নুরির সঙ্গেও সময় কাটিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। একইসঙ্গে ইনস্টাগ্রামে এই অভিনেত্রী পুরো ভ্রমণের ছবি পোস্ট করেছেন।

jolie.jpg
ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া

অ্যাঞ্জেলিনা জোলি একটি ধূসর রঙের কাপ্তান পরিহিত ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইতালিতে সুন্দর সময় কাটানোর ইঙ্গিত ছিল এসব ছবিতে। এছাড়াও এ-লিস্টারের একটি বিলাসবহুল ট্রেনে খাবার খেতে দেখা গেছে জোলিকে। অন্য আরেকটি ছবিতে ট্রেনের জানালায় হেলান দিয়ে পোজ দিয়েছেন তিনি।

তবে, শুধু অ্যাঞ্জেলিনা একমাত্র সুপারস্টার নন যিনি গ্রীষ্মে ইউরোপ যাত্রা উপভোগ করেছেন। এর আগে, আরও দুজন সেলিব্রিটি জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক দারুণ সময় কাটিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। গত ২৪ জুলাই তারা ফ্রান্সের সেন্ট ট্রোপেজে বেন অ্যাফ্লেকের ৫২তম জন্মদিন উদযাপন করেন। পরে ইতালি ভ্রমণ করেন।