দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের দাখিল পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ।

আজ বৃহস্পতিবার পরীক্ষার ফল ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৭২ হাজার ৭২২ জন।

উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৪ দশমিক ৮৯ শতাংশ।

গত বছর পাসের হার ছিল ৮২ দশমিক ৫১ শতাংশ।

যেভাবে ফল জানা যাবে

মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।